• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:০৭:২৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট: গাছপালা কর্তন ও নতুন লাইন নির্মাণকাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ ২০ জুন শনিবার সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।১৯ জুন শুক্রবার চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বড়বাজার ফিডারের দৌলোদিয়ার সরদারপাড়া, স্কুলপাড়া, ফায়ার সার্ভিসপাড়া ও বঙ্গজপাড়ায় এবং নিউ মার্কেট ফিডারের বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তিপাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণপাড়া ও কোরিয়াপাড়ায় ১১/০.৪ কেভি লাইনের গাছপালা কাটা হবে।এ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই যেকোনো সময় লাইন চালু হতে পারে। তাই গ্রাহকদের লাইন সার্বক্ষণিক চালু আছে—এমন সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ।অন্যদিকে, ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন লাইন নির্মাণ ও গাছপালা কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহেশপুর উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।