• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ রাত ০৯:০৬:৫৫ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

নাটোরে কৃষক হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন

৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০১:৪৫

নাটোরে কৃষক হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুর আলমসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

৮ এপ্রিল বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিলেন এবং ২ জন পলাতক রয়েছেন।

Ad
Ad

নাটোর জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু জানান, সিংড়ার কলিগ্রাম এলাকায় সলেমান মৃধার সঙ্গে নিহত মেছের আলীর জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ ও বাকবিতণ্ডা হয়।

Ad

এরই ধারাবাহিকতায় ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছের আলীকে তার প্রতিবেশী মছিরন বিবি ডেকে নিয়ে যান। পরে তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিংড়া থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার অপর দুই আসামি মৃত্যুবরণ করায় তাদের আগেই অব্যাহতি দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২২:১৮








Follow Us