কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলায় ইকরা আক্তার (১৯) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
৮ বুধবার সকাল সাড়ে ১১টা উপজেলার বিতারা গ্রামের কপিল উদ্দিন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।


নিহত ইকরা আক্তার উপজেলার আশারকোটা গ্রামের ইউনুস মিয়ার মেয়ে। তার স্বামী সম্রাট হোসেন বিতারা গ্রামের সফিকুল ইসলাম (আলম)-এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে পারিবারিকভাবে ইকরা আক্তার ও সম্রাট হোসেনের বিয়ে হয়। বর্তমানে ইকরা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর ইকরা জানতে পারেন, তার স্বামী পূর্বে কুমিল্লায় আরেকটি বিয়ে করেছেন, তাঁর স্ত্রী সন্তান ও রয়েছে। যা গোপন রেখে তাকে বিয়ে করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে শুরু হয় কলহ।
পরিবারের দাবি, বিয়ের পর থেকেই ইকরার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। বুধবার সকালে ইকরাকে তার মা ও বোন স্বামীর বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে খবর পান, ইকরা মারা গেছেন।
নিহতের ভাই ইমন হোসেন অভিযোগ করে বলেন, “আমার বোন আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁসের নাটক সাজানো হয়েছে।”
এদিকে, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
ইকরার রহস্যজনক মৃত্যুতে পরিবারের আহাজারিতে এলাকায় শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available