• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২২:৫৪ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

মতলবে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার

২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৫২

মতলবে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

২২ এপ্রিল বুধবার দুপুরে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি মাদ্রাসার সহকারী মৌলভী মো. মামুন মিয়াকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. ইসমাইল হোসেন। তিনি জানান, কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরে ইউএনও সরেজমিনে এসে শিক্ষার্থীদের বক্তব্য শুনে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশনের মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

Ad

জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো. মামুন মিয়া রাড়ীকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাদ্রাসার একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, তিনি প্রায় দুই-তিন বছর ধরে বিভিন্নভাবে তাদের যৌন হয়রানি করে আসছিলেন এবং অনেক সময় শারীরিক নির্যাতনও করতেন। শিক্ষার্থীরা আরও জানায়, ভয়ের কারণে তারা দীর্ঘদিন বিষয়টি প্রকাশ করতে পারেনি এবং একাধিকবার অভিযোগ জানিয়েও কার্যকর ব্যবস্থা পায়নি। পরে তারা ইউএনওর কাছে অভিযোগ জানালে বিষয়টি সামনে আসে।

তবে অভিযুক্ত শিক্ষক মো. মামুন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসার বিরতির সময় কিছু শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধা দেওয়ায় তারা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে মিথ্যা অভিযোগ করেছে।

এ বিষয়ে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯







Follow Us