• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৫:০৯ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২৮:২২

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

মাল্টিমিডিয়া রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ দুই জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ। এর আগে, ২২ এপ্রিল বুধবার দিবাগত রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমান শরিফুল আলম আরিফ (৩২)।

Ad

মহিউদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত জসিম ও আরিফকে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্য মতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবরের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৩:৫২

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৯:১৫



Follow Us