নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের পীরগাছা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ এপ্রিল শুক্রবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেনের নিকট থেকে ৫০০ লিটার ডিজেল এবং ৫০০ লিটার পেট্রোল মজুত অবস্থায় পাওয়া যায়। তদন্তে প্রমাণিত হয়, তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করছিলেন। প্রতি লিটার ডিজেল ১২০ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৫০ টাকা বেশি দামে বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।
অভিযান শেষে জব্দকৃত ৫০০ লিটার পেট্রোল স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দিয়ে সাধারণ মোটরসাইকেল চালকদের কাছে সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। একইভাবে জব্দ করা ৫০০ লিটার ডিজেলও কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রির জন্য চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available