• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৩৩:৩৬ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২

৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮

টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল পুলিশের অভিযানে ছিনতাই একটি ইজিবাইক উদ্ধারসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার গ্রেফতারদের আদালতে পাঠানোর আগে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad

পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এক ইজিবাইক চালক যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হলে যাত্রীবেশে দুইজন দুর্বৃত্ত তার গাড়িতে ওঠে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ঝড়কা এলাকা অতিক্রম করে নির্জন স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারযোগে আরও দুইজন যোগ দেয়। এরপর চারজন মিলে চালককে জোরপূর্বক অপহরণ করে মারধর করে এবং তার ইজিবাইক, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ভিকটিমকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করিয়ে কালিহাতী থানা এলাকার একটি ব্রিজের কাছে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

Ad

ঘটনার পরপরই মামলা দায়ের হলে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খানের তত্ত্বাবধানে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. নাজিম উদ্দিন, এএসআই সুমন কুমার সরকারসহ অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর জেলার সদর থানার দড়িপাড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে লিটন আহমেদ (২৫) ও মো. মেহেদী হাসান (২৪) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অটো শোরুম থেকে ছিনতাই ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পলাতক অন্যান্য আসামিদের বিষয়ে তথ্য গোপনের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতার এবং ঘটনার মূল পরিকল্পনাকারী শনাক্তে একাধিক টিম কাজ করছে।

ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা তৎপর এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫




২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০২



টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮


Follow Us