• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১২:৪০ (12-May-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় পোশাক কারখানা থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

১২ মে ২০২৬ দুপুর ০২:৫৬:১৬

ফতুল্লায় পোশাক কারখানা থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ভেতর থেকে ইদ্রিস আলী (৪৫) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক এ মৃত্যুকে ঘিরে কারখানা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১২ মে মঙ্গলবার সকালে ফতুল্লার ফারিহা নিট টেক্স কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Ad
Ad

নিহত ইদ্রিস আলীর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। তিনি ওই কারখানায় স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে এসে সহকর্মীরা সংশ্লিষ্ট কক্ষের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইদ্রিস আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি দ্রুত কারখানা জুড়ে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পর কারখানার অন্য কর্মকর্তাদের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তারা এ মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল, তা নিয়ে রহস্য রয়েছে। তাদের আশঙ্কা, কারখানার অভ্যন্তরীণ কোনো চাপ, দ্বন্দ্ব কিংবা ষড়যন্ত্রের কারণেও এ ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us