• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২৯:০১ (22-May-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ মে ২০২৬ বিকাল ০৩:২৩:৩৭

বগুড়ায় পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ মে শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পুলিশ লাইন্সের বেতার শাখায় কর্মরত অবস্থায় তিনি আত্মহত্যা করেন। সকালে বিষয়টি জানাজানি হলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us