• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:২৪:৩১ (25-May-2026)
  • - ৩৩° সে:

নেছারাবাদে পশুর হাটের খাজনা মওকুফ করলেন প্রতিমন্ত্রী

২৫ মে ২০২৬ দুপুর ০২:৩৬:১১

নেছারাবাদে পশুর হাটের খাজনা মওকুফ করলেন প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পাঁচটি গরুর হাটের মধ্যে চারটির ইজারা মওকুফ করায় স্থানীয় গরু ব্যবসায়ী ও খামারিদের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি বলেন, “সাধারণ খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করেই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এ সিদ্ধান্ত নেওয়া নিয়েছেন, যাতে তারা কোরবানির পশু বিক্রিতে আর্থিক লাভমুক্ত থাকতে পারেন।” বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।

ব্যবসায়ীরা জানান, এ উদ্যোগে হাটে বেচাকেনার পরিবেশ আরও প্রাণবন্ত হবে এবং সাধারণ খামারিরা সরাসরি উপকৃত হবেন।
কোরবানির ঈদ সামনে রেখে প্রতিমন্ত্রীর আহম্মদ সোহেল মনজুর এ সিদ্ধান্তে  উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা।

উপজেলায় নির্ধারিত পাঁচটি পশুর হাট হলো-স্বরূপকাঠী সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ, চানমিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং উত্তর-পশ্চিম সোহাগদল বিদ্যালয় মাঠ। এর মধ্যে স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠটির ইজারা আগে সম্পন্ন হওয়ায় সেটি ছাড়া বাকি চারটি হাটের খাজনা সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল পশুর হাটে আসা ক্রেতা মো. আবদুস সাত্তার বলেন, ‘আগে গরু কিনতে এসে বাড়তি খাজনা দিতে হতো। এবার খাজনা মওকুফ হওয়ায় আমাদের অনেক সুবিধা হবে।’

সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গরু বিক্রি করতে আসা মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘অতিরিক্ত খাজনার ভয়ে অনেক ক্রেতা হাটে আসতে চাইতেন না। এবার হাট অনেক জমজমাট হবে বলে আশা করছি।’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. হুমায়ুন রশিদ জানান, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে মন্ত্রীর উদ্যোগে চারটি পশুর হাটের ইজারা মওকুফ করা হয়েছে। একটি হাটের ইজারা আগেই হয়ে যাওয়ায় সেটি মওকুফের আওতায় আনা সম্ভব হয়নি।

ইউএনও অমিত দত্ত বলেন, এই সিদ্ধান্তের ফলে পশুর হাটগুলো আরও জমজমাট হবে এবং ক্রেতা-বিক্রেতারা স্বস্তিতে বেচাকেনা করতে পারবেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, প্রতিটি পশুর হাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে কেনাবেচা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
২৫ মে ২০২৬ দুপুর ০১:২০:৩৫



Follow Us