ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধে ওই চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৪ জুন রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্প এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১-এস সংলগ্ন সীমান্তে তিনজন পুরুষ, দুইজন শিশু ও একজন নারীসহ মোট ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
এ সময় বিজিবি সদস্য ও স্থানীয়দের বাধার মুখে পুশইনের চেষ্টা সফল হয়নি। তবে বিএসএফ সদস্যরা ওই ছয়জনকে কাঁটাতারের কাছাকাছি এলাকায় রেখে যায় বলে জানা গেছে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নারী, শিশু ও পুরুষসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির হস্তক্ষেপে তা সফল হয়নি। বিষয়টি সমাধানে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: যমুনা টেলিভিশন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available