• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২২:৩৭ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, লালমনিরহাটে বন্যার শঙ্কা

২০ জুন ২০২৬ বিকাল ০৫:২০:৫০

উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, লালমনিরহাটে বন্যার শঙ্কা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতের গজলডোবা ব্যারাজ থেকে সব গেট খুলে দেওয়ায় নদীতে পানি প্রবাহ আরও বেড়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

২০ জুন শনিবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা প্রবাহিত হওয়ায় সামান্য পানি বৃদ্ধিতেই বিস্তীর্ণ চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকে। ফলে নদীপাড়ের মানুষদের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করায় পরিস্থিতি অবনতি হলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তাই স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা মামুন রহমান, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে উজান থেকে বিপুল পানি নেমে আসছে, ফলে নদীর পানিপ্রবাহ অস্বাভাবিকভাবে বেড়েছে। গড্ডিমারী এলাকার এক বাসিন্দা বলেন, পানি বাড়তে থাকলে নিচু এলাকায় দ্রুত প্লাবন দেখা দিতে পারে।

তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ব্যারাজে পানি নিয়ন্ত্রণে সব গেট খোলা রাখা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, উজান থেকে পানি আসার কারণে নদীর পানি বাড়ছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭
পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭
২০ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:০৯










Follow Us