• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:০২:১৩ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে : প্রতিমন্ত্রী মনজুর সুমন

২৭ জুন ২০২৬ বিকাল ০৩:৫২:৫৪

মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে : প্রতিমন্ত্রী মনজুর সুমন

পিরোজপুর প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, "মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক পাচারকারী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলি।

২৬ জুন শুক্রবার পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস" উপলক্ষে পিরোজপুরে র‍্যালী মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে পিরোজপুর সদর উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালী শুরু হয়ে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়। পরবর্তীতে টাউন ক্লাব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেয়া হয়।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়। এছাড়াও রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, অতিথিরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। প্রশাসন ও পুলিশ বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়, যদি না আমরা পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলি। প্রত্যেক অভিভাবককে নিজ নিজ সন্তানের প্রতি আরও যত্নশীল হতে হবে, তারা কার সাথে মিশছে বা কোথায় সময় কাটাচ্ছে সেদিকে নজর রাখতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us