আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। অধিবেশন কক্ষে গালিগালাজ, ধাক্কাধাক্কি ও হাতাহাতি কয়েক মিনিট ধরে চলতে থাকে, যার ভিডিও ফুটেজ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
২৬ জুন শুক্রবার স্প্রিং সেশনের শেষ পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। ওই অধিবেশনে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছিলেন।
প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল ‘ফর জর্জিয়া’র এক এমপি জর্জি শারাশিদজের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের জর্জিয়া সফরের সময় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এর পরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রথমে সরকারি দল ‘জর্জিয়ান ড্রিম’র ইরাকলি খেলাদজে এবং বিরোধী দলের গিগা পারুলাভার মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দুই পক্ষের আরও একাধিক এমপি সংঘর্ষে জড়িয়ে পড়েন, এবং পুরো অধিবেশন কক্ষ অশান্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্লামেন্টের নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করেন এবং বিরোধী দলের কয়েকজন এমপিকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেন।
ঘটনার সময় পার্লামেন্টে চরম উত্তেজনা বিরাজ করে, যা পরে কিছু সময়ের জন্য অধিবেশন স্থগিতের পরিস্থিতি তৈরি করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available