• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৩৮:৩৩ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

বৃষ্টিতে ভিজে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

৪ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫:০৭

বৃষ্টিতে ভিজে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

৪ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে ৩ টায় বৃষ্টিতে ভিজে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভকে কেন্দ্র করে নেতাকর্মীরা খন্ড খন্ড  মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এসময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

পড়ে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান জাহিদসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার তারেক রহমানের প্রতি ভীত হয়ে এ রায় দিয়েছে, যা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এ সময় আদালতের রায় বিনা শর্তে প্রত্যাহারের দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮










Follow Us