• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৭:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

২ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৯:৪৪

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: গাজীপুর প্রেসক্লাবের (রেজি: নং-গা-০৭৭০) ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

Ad

কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে নির্বাচিতরা হলেন, সভাপতি অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ (নিউজ টাইমস), সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি মো. আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন), যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হোসেন বুলবুল, (দৈনিক সকালের সময় ও ডেইলি ট্রাইবুনাল), কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.হাবিবুর রহমান (ডেইলি বাংলাদেশ পোস্ট ), দফতর সম্পাদক কাজী মো. মকবুল হোসেন (দৈনিক সোনালী বার্তা ও ডেইলি মর্নিং অবজারভার), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. মোবারক হোসেন (ডেইলি সিটিজেন টাইমস)।

Ad
Ad

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার),  এম. এ. ফরিদ (দৈনিক ঢাকা টাইমস), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন), মো. রাকিবুল আলম (দৈনিক মুক্ত সংবাদ), মো. জাহাঙ্গীর আলম ( দীপ্ত টিভি), মো. সাইদুর রহমান সাইদ ( দৈনিক সোনালী খবর)।

বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন নির্বাচিতদের নাম ঘোষনা করেন। এ সময় নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী ও মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ১আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us