• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৪১:৪৪ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও সহায়তা পাইনি: মাহফুজ আলম

১৬ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৩:৪২

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও সহায়তা পাইনি: মাহফুজ আলম
“ফাইল ছবি”

ডেস্ক রিপোর্ট: রামগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য একাধিক উপদেষ্টার কাছে গিয়েও কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ১৫ এপ্রিল বুধবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।

জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, তার এলাকার উন্নয়ন নিয়ে কয়েকজন উপদেষ্টার সঙ্গে একাধিকবার দেখা করলেও কোনো সহযোগিতা পাননি। এমনকি ডিও লেটার দেওয়ার পরও কোনো সাড়া মেলেনি বলেও দাবি করেন তিনি।

Ad
Ad

মাহফুজ আলম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের চাপ বা সিদ্ধান্তের কারণে তাকে সহযোগিতা করা হয়নি। তিনি আরও লেখেন, তার এলাকার বিভিন্ন উন্নয়ন উদ্যোগও এ কারণে বাস্তবায়িত হয়নি।

Ad

তিনি আরও উল্লেখ করেন, তার পড়াশোনা করা মাদ্রাসা এবং তার পরিবারের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন এমপিওভুক্ত হয়নি। এর পেছনেও রাজনৈতিক বিরোধিতাকে দায়ী করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি নিজেকে ‘অযোগ্য উপদেষ্টা’ হিসেবে কটাক্ষ করে মন্তব্য করেন এবং পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রভাব ও চাপের ফল হিসেবে উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩২:৩৫





কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৮:২৪



রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৬৪
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৬৪
১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৯:০৩



Follow Us