• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:২৬:১৮ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

আজকের আবহাওয়ার পূর্বাভাস

২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩১:০৪

আজকের আবহাওয়ার পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

২৯ এপ্রিল বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

Ad
Ad

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Ad

একইসঙ্গে এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার সময়ে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৬:৪৬








Follow Us