• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:২৪:৩৩ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

১০০০ ও ৫০০ টাকার নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৮:৩৩

১০০০ ও ৫০০ টাকার নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে বড় অঙ্কের নোট লেনদেনে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জালনোটের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতি বছর ঈদুল আজহার সময় পশু ক্রয়-বিক্রয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়। এই সুযোগে জালনোট ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Ad
Ad

এ কারণে ৫০০ ও ১০০০ টাকার নোটসহ বড় অঙ্কের সব নোট লেনদেনের সময় ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

Ad

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে থাকা নিরাপত্তা বৈশিষ্ট্য সতর্কভাবে পরীক্ষা করতে হবে। এর মধ্যে রয়েছে—জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং অসমতল ছাপা।

কোনো নোট নিয়ে সন্দেহ হলে পশুর হাটে স্থাপিত ব্যাংকের অস্থায়ী বুথ অথবা নিকটস্থ যেকোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জালিয়াতি এড়াতে অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে নগদ গ্রহণ না করা এবং সম্ভব হলে ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি অন্যদেরও জালনোট শনাক্তে সচেতন করার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে
ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে
২৯ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩২:৪৯







Follow Us