• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ রাত ১১:৩৬:৫১ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

ভূমিকম্পের মাত্রা ছিল ৪, উৎপত্তি ঢাকায়

২২ জুন ২০২৬ রাত ০৯:৩৮:১৩

ভূমিকম্পের মাত্রা ছিল ৪, উৎপত্তি ঢাকায়

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 

২২ জুন সোমবার রাত সাড়ে নয়টার দিকে কম্পন অনুভূত হয়।

উরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ জানিয়েছেন, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার মিরপুর থেকে ৭ কিলোমিটারের মধ্যে বলে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us