• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৩০:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাগওয়ে প্রদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।এর আগে একই দিন ভোরে দেশের বিভিন্ন স্থানে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১।আবহাওয়া অধিদফতর জানায়, ভোরে সংঘটিত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়।তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।