• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৫৯:৪২ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

১৪ জুন ২০২৬ সকাল ০৮:১৮:০৭

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস
“ফাইল ছবি”

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৩ জুন শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

রোববার পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী কয়েক দিনে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত এসব বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সময়ে রংপুর ও ঢাকা বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার পর্যন্ত পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের শেষভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us