• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২২:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

৩ মার্চ ২০২৪ রাত ০৯:৫৬:০৩

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধায় ট্রাকচাপায় ফরিদ (২৮) এবং মতিন (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত দুই যুবকের একজন গাইবান্ধার ফুলছড়ির এবং অপর জন গাইবান্ধার সাঘাটা উপজেলার বলে জানা গেছে।

Ad

৩ মার্চ রোববার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে গাইবান্ধা সদরের নশরতপুর নামক স্থানে এ মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, ধান বোঝাই একটি  ট্রাক সাঘাটা থেকে গাইবান্ধার দিকে আসছিল। পথে দুই যুবক মোটরসাইকেল যোগে সদর উপজেলার নশরতপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us