• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৯:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট পাটগ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

২ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫৫:২৭

লালমনিরহাট পাটগ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিলন হোসেন (১১) ও মুজাহিদ হোসেন (৯) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

Ad

নিহতরা ওই এলাকার রবিউল ইসলামের ছেলে বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি  আবু সাঈদ চৌধুরী।

Ad
Ad

১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত মিলন ও মুজাহিদ ওই এলাকার মিজানুর রহমানের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা দুজনেই পানিতে ডুবে যায়। তাদের মা প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন যে, তারা পুকুরে গোসল করতে নেমেছে। উদ্বিগ্ন তাদের মা তখন ছেলেদের খুঁজতে বের হন। পরে স্থানীয় এক ব্যক্তির মাছ ধরার জাল পুকুরে ফেলে মিলন ও মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন জানান, পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আমরা মৃত্যুর সংবাদ পেয়েছি। ইউডি মামলা হয়েছে’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us