• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১০:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

২৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫৬:২৯

রাজস্থলীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি রাজস্থলীর মাঝামাঝি স্থানে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহী আহত হয়েছে।  

Ad

২৮ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় উপজেলার বিলাইছড়ি সাইসল এলাকায় ঝর্ণার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, বিলাইছড়ি সাইসল এলাকার আগুন চাকমা (২৬) একই এলাকার নন্দ লাল চাকমা  (২১) ও শান্তি চাকমা (২৩)।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে সাইসল এলাকায় তিন জন কাজ শেষে ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় সাইসল সড়কের  পাশে ফাঁকা রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন আরোহী মারাত্মক আহত হয়। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী উপজেলা সদর  হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক ডা. নাজিম উদ্দিন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us