• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৪:১৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ৫

৪ জুন ২০২৫ সকাল ০৮:২৬:৪২

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

৪ জুন বুধবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, ঢাকাগামী ‘মিজান পরিবহন’ নামে একটি বাস টেকেরহাটগামী একটি মাহিন্দ্রাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহিন্দ্রার পাঁচ যাত্রী নিহত হন। এ সময় মাহিন্দ্রার আরও চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ভাঙ্গা হাইওয়ে পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us