• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০৬:১১ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে শাপলা তুলতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

২৯ জুলাই ২০২৫ সকাল ০৭:৫৮:৪১

ফুলবাড়ীতে শাপলা তুলতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা তুলতে গিয়ে  ষষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

২৮ জুলাই সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।  

নিহত ওই দুই শিক্ষার্থী ওই এলাকার আলেম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও আবুবক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া খাতুন  (১২)। তারা দুজনে উত্তর  কুটিচন্দ্রখানা বহুমুখী উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের ন্যায় ওই দুই শিক্ষার্থী স্কুলে যায়। আত্মীয় বাড়িতে যাবার কথা বলে নির্দিষ্ট সময়ের আগে ছুটি নিয়ে স্কুল থেকে বের হয়। স্কুলের পাশে থাকা একটি ডোবায় শাপলা তুলতে গিয়ে দুজনে পানিতে পড়ে  মৃত্যুবরণ করে। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকেলে ওই ডোবায় তাদের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে। এ ঘটনায় পরিবার দুটিতে শোকের মাতম চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এসেছি, বিস্তারিত জেনে জানাবো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us