• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন আশিক

৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৫৮:১২

বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন আশিক

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে আশিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

Ad

৩ সেপ্টেম্বর বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আশিক শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের বাদল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বোনের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে আশিক নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া জানান, রাত ১১টার দিকে একজন দোকানদার নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। যেখানে মরদেহ পড়ে ছিল সেখানে কাঠের কিছু আসবাবপত্র পড়ে থাকতে দেখা গেছে।

শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে আশিকের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us