• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০১:২৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

১২ জুন ২০২৩ দুপুর ০১:৩১:০৪

সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

সিলেট প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১২ জুন সোমবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় অল্পকিছু সময়ের জন্য থামে। এ সময় সিলেটগামী অপর একটি ট্রাক স্বজোড়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। এ ঘটনায় আহত হন আরও ৫-৬ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us