• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:০৩:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু

১৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩৭:৪৯

রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে জুলহাস ফরাজী (৩৭) নামের এক কাঠুরে মারা গেছেন।

Ad

আজ ১৭ অক্টোবর শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জুলহাস ফরাজীর বাড়ি হরিদ্রাখালী গ্রামে। তার বাবা মৃত নুরু ফরাজী। স্থানীয়রা জানান, জুলহাসের দুই ছেলে এবং এক মেয়ে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুক্তিভিত্তিক স্থানীয় এক বাড়ি থেকে চাম্বুল গাছ কিনেছিলেন জুলহাস। সকালে সেই গাছ কাটার জন্য ডালপালা ছাঁটতে সেই গাছে উঠেছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে জানাবো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





Follow Us