• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০১:৪৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২

৪ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩১:৪৪

সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ জানুয়ারি শনিবার দিনগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ বাজার অতিক্রম করে বড়দাহ পুরাতন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে ডালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে যায়।

খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরে রোববার ভোরে মুবারক হোসেনের মরদেহ এবং সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজনই পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us