• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ০৯:৪০:৩৭ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

বারইয়ারহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩

৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪২:৪৭

বারইয়ারহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩
“ছবি: সংগৃহীত”

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ ৯ জানুয়ারি শুক্রবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট ধুমঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ভোরের দিকে মহাসড়কের ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি কাঠবাহী ট্রাকের পেছনে সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন এবং আরও ১০ জন আহত হন।

Ad

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us