• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৯:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে একজন নিহত

১৪ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৭:২৪

হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে একজন নিহত
“ফাইল ছবি”

‎ঝিনাইদহ প্রতিনিধি: ‎ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে প্রান্ত ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী অপর একজন আহত হয়েছেন।

‎১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে ওই উপজেলার সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত প্রান্ত ইসলাম হরিণাকুন্ডু উপজেলার বাহাদুরপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের নফর মণ্ডলের ছেলে নয়ন। আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হরিণাকুণ্ডু থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি জোড়াদহ বাজারের দিকে যাচ্ছিল। সংঘর্ষে মোটরসাইকেলের একজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক প্রান্তকে মৃত ঘোষণা করেন।

‎হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us