নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নদ্দা এলাকায় ভয়াবহ আগুনে একটি গ্যারেজ ও একটি বরফ কারখানা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
২৫ ফেব্রুয়ারি বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে একে একে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরে ডাম্পিং কার্যক্রম চালানো হয়।

আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি পুড়ে গেছে। আগুনের তাপে পাশের একটি বহুতল ভবনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।
এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আগুন লাগার পর এলাকায় সাময়িকভাবে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং সড়কে যানজট সৃষ্টি হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available