• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:২৯:০৪ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

লাকসামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বোনের মৃত্যু

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩১:১৯

লাকসামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বোনের মৃত্যু

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম হাইওয়ে ক্রসিংয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

নিহতরা হলেন, উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন জাহানারা ও আনোয়ার। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বোন ঘটনাস্থলেই মারা যান।

ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নেইমারের জাদুতে লিগ মৌসুমে প্রথম জয় সান্তোসের
নেইমারের জাদুতে লিগ মৌসুমে প্রথম জয় সান্তোসের
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৪৭

একুশে পদক পেলেন নাটোরের ড. আব্দুস সাত্তার
একুশে পদক পেলেন নাটোরের ড. আব্দুস সাত্তার
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩০:৩১

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৫:০৮


রাজধানীতে এসি বিস্ফোরণ, এক পরিবারের তিনজন দগ্ধ
রাজধানীতে এসি বিস্ফোরণ, এক পরিবারের তিনজন দগ্ধ
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৭:২৭


নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত
নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪২:৫৮


Follow Us