• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:০৬:৩৬ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অন্তত ১০

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২০:৫৭

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অন্তত ১০

বরিশাল প্রতিনিধি: বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তি ইসলাম পরিবহনের চালক; তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Ad
Ad

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন কোম্পানির একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাবিবা পরিবহন কোম্পানির আরেকটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন।

Ad

দুর্ঘটনার পর দুটি বাস মহাসড়কের ওপর আটকে থাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে মৃত অবস্থায় আনা হলে তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৯:৪২




Follow Us