• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ১০:২২:৪৬ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৭ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৫

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

১৭ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে উমর ফারুক (৪৫) এবং একই উপজেলার বাউসী পপুলার গ্রামের বাসিন্দা খোকন (৪২)।

Ad

পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস নল্যা বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুই যাত্রী নিহত হন।

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুস সালাম সিদ্দিক জানান, নিহতদের মরদেহ ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us