• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৫:১০ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২৭ মার্চ ২০২৬ সকাল ১১:৫৬:০২

বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

আজ ২৭ মার্চ শুক্রবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

Ad
Ad

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেটকারের সাথে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলেই চালক সাগর হোসেন মারা যায়।

Ad

এসময় প্রাইভেটকারে থাকা নোমান তরফদার নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। সেই সাথে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১০




লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫১




Follow Us