• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:০৭:৫৩ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৩:১৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জাহাঙ্গীর মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারে একটি চা দোকান পরিচালনা করতেন।

Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে মৌলভী বাজারের উদ্দেশ্যে রওনা দেন জাহাঙ্গীর। পথে বাগধারা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর পাশ থেকে তাকে চাপা দেয়। এতে ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় অজ্ঞাত ব্যক্তির এক পা উদ্ধার
পাবনায় অজ্ঞাত ব্যক্তির এক পা উদ্ধার
৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৭:০৮




এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গেছেন
এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গেছেন
৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৯:২৫





Follow Us