• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৫৭:৫৫ (14-May-2026)
  • - ৩৩° সে:

মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

২৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫৫:২৭

মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকার ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় হবে ১৮১ কোটি ২৯ লাখ টাকার বেশি।

২৩ এপ্রিল বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

Ad
Ad

বৈঠক সূত্রে জানা গেছে, উন্মুক্ত পুনঃদরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন কেনা হবে। মার্কিন প্রতিষ্ঠান পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি থেকে এই ভোজ্যতেল সংগ্রহ করা হবে।

Ad

এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ২৯ লাখ ৬ হাজার ৯৩২ টাকা ৪০ পয়সা।

ভোজ্যতেল কেনার পাশাপাশি বৈঠকে মসুর ডাল ও রক ফসফেট আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ পরিকল্পনার অংশ হিসেবে এক লটে ২ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে। এ জন্য চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

ঢাকার গুলশানভিত্তিক প্রতিষ্ঠান ইজ সার্ভিসেস লিমিটেড থেকে এ মসুর ডাল কেনা হবে।

সরকারি সূত্র বলছে, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং চাহিদা পূরণে এসব পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us