• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৭:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাবিতে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ: ২ শতাধিক শিক্ষার্থী ঢামেকে

১৫ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫২:১২

ঢাবিতে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ: ২ শতাধিক শিক্ষার্থী ঢামেকে

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের চলমান সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য এসেছেন।

Ad

১৫ জুলাই সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢামেকের ইমার্জেন্সি টিকিট কাউন্টার থেকে এই তথ্য পাওয়া গেছে।

Ad
Ad

টিকিট কাউন্টারের ইনচার্জ মেহেদী বলেন, এখন পর্যন্ত ২২০ জনের মতো আহত শিক্ষার্থী টিকিট কেটেছে চিকিৎসার জন্য। এখনো আহত শিক্ষার্থীরা আসছেন।

ঢামেকের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, প্রচুর আহত শিক্ষার্থী আসছে। বিভিন্ন রুমে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। এখন পর্যন্ত টোটাল হিসেব করা হয়নি, তবে ২০০ এর ওপর শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে।

এদিকে আহত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ছয় ছাত্রী আহত হয়। এ ছাড়া রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করে। আহতদের বেশিরভাগ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us