• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:২৫:৫৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

টাঙ্গাইল প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করেছে।২১ জুন রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বিচ্চিরা রোড ৮ থেকে ১০ জন ঝটিকা মিছিল করে।এ সময় তারা ‘শেখ হাসিনার আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয় প্রায় ৫ মিনিটের মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবিসহ ব্যানার ছিল। পুলিশের ধারণা, ছোট মনির সমর্থকরা এই ঝটিকা মিছিল করে।এসময় আশিকুর রহমান আশিক একজনকে গ্রেফতার করে পুলিশ।আশিক টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এদিকে ছাত্রদের মিছিলের প্রতিবাদে শহরে জাতীয়তাবাদী ছাত্রদল-যুব দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। মিছিলে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়। মিছিলের ফুটেজ যাচাই-বাছাই করে শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।