• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫৪:০২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কোটা সংস্কারের দাবিতে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭ জুলাই ২০২৪ রাত ০৮:০৪:৫৯

কোটা সংস্কারের দাবিতে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কোটা সংস্কারের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউয়েট) শিক্ষার্থীদের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাদিরাবাদ সেনানিবাস এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি করেন।

অন্যদিকে আন্দোলনরত উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের আরেকটি মিছিল বের হয়ে বাউয়েট সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us