• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০১:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

২২ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৩৬:৫৯

আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবিপ্রবি প্রতিনিধি: ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

Ad

২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তারা। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শত শত শিক্ষার্থীরা।

Ad
Ad

শিক্ষার্থীরা ভারতের আগ্রাসন, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, আজকের এই দিনে, আবরার তোমায় মনে পড়ে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মেতে উঠে।

এ সময় স্বাগত বক্তব্যে ব্যবসায় প্রশাসন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক কোন নদীতে বাঁধ দেওয়া অবৈধ। ভারত সেই অবৈধ কাজটি করে আসছে। বাংলাদেশকে তারা বন্ধু না ভেবে সব সময় ব্যবহার করে আসছেন। আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাই।

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লোক প্রশাসন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী গোলাম রহমান বলেন, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের একটি অংশ ভারত পরিকল্পিতভাবে ডুবিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি এই পরাধীন জীবনযাপনের জন্য নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us