• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৫:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রত্নগর্ভা তাহমিনা বৃত্তি পেল ইউআইটিএসের ২৭ শিক্ষার্থী

৬ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২৭:৪৮

রত্নগর্ভা তাহমিনা বৃত্তি পেল ইউআইটিএসের ২৭ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ থেকে বৃত্তি পেয়েছে মেধাবী ২৭ শিক্ষার্থী।

Ad

৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে শরৎকালীন সেমিস্টার ২০২৪-এর প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একজন ছাত্রীসহ ২৭ শিক্ষার্থীকে “রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” প্রদান করা হয়।

Ad
Ad

ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তাহমিনা রহমানের নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ এর অধীনে মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়। প্রতি সেমিস্টারে মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর মাঝ থেকে মাত্র সাতাশ জন শিক্ষার্থীকে তাদের মেধা ও নৈতিকতার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়, যেন তাদের শিক্ষা জীবন একটু সুন্দর করতে পারে।

তিনি আরও বলেন, এই বৃত্তি তোমাদের অর্জন। তোমাদের এই মেধা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজে লাগাবে, যেন এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ও দেশের মুখ উজ্জ্বল হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। তিনি তার বক্তব্যে এই বৃত্তির উদ্দেশ্য তুলে ধরেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন, জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন, ড. ফারুক হোসেন, আইন অনুষদের ডিন, ড. মো. নাহিদুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us