• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০১:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

২৭ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪০:৪০

প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা ব্যুরো: ৬ দফা দাবিতে খুলনার সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

Ad

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৭ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টায় আন্দোলনকারীরা এ কর্মসূচি পালন করেন।

Ad
Ad

রোববার সকাল ১০টায় খালিশপুরস্থ গাবতলা মোড়ে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ করে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেন।

এসময় আন্দোলনকারীরা এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন আকাশ শিকদার, সাজিদ হাসান, তাহমিদ, মাশরাফি ও তানভীর হোসেন।  

শিক্ষার্থীরা বলেন, জুনিয়র ইন্সট্র্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে। উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সকল দাবি মেনে নেয়ার আহবান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us