• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৫:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাকৃবি

১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০০:০৭

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাকৃবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

Ad
Ad

তিনি জানান, ৩১ আগস্ট রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের আজ ১ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের ওপর ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভায় গৃহীত সিদ্ধান্ত বর্জন করে সভাস্থলে তালা লাগিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং অবরুদ্ধ শিক্ষকেরা বের হয়ে আসেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে তার পদত্যাগ দাবি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us