• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৩৬:৫৬ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

৩ মার্চ ২০২৬ সকাল ০৯:১২:৪৯

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ২ মার্চ সোমবার দিবাগত মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনাও ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা জানায় কলেজ প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে তল্লাশি চালায় পুলিশ।

পরবর্তীতে ছাত্রদের অভিযোগের ভিত্তিতে হল থেকে বহিরাগতদের বের করে দুপক্ষের সাথে সমঝোতা করার কথা জানানো হয়। তবে এ ঘটনায় কাউকেই আটক করেনি পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us