• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১০:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

২০ দিনেও সন্ধান মিলেনি বৃদ্ধা আমেনা বেগমের

২৯ জুন ২০২৪ দুপুর ১২:৩৯:২২

২০ দিনেও সন্ধান মিলেনি বৃদ্ধা আমেনা বেগমের

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: দীর্ঘ ২০ দিনেও খোঁজ মিলেনি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের বিরুলী গ্রামের মজুমদার বাড়ির বৃদ্ধা আমেনা বেগমের (৬৫)।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউনিয়নের বিরুলী মজুমদার বাড়ির ৮ সন্তানের জননী বৃদ্ধা আমেনা বেগমের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। গত ৮ জুন শনিবার সকাল ১১টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে সন্তান ও স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাযননি।

Ad
Ad

এ বিষয়ে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেছে আমেনা বেগমের স্বজনরা। নাঙ্গলকোট থানার সাধারণ ডায়েরি নং ১২৯২। আমেনা বেগমের সন্ধান পেলে ০১৬২০ ৬৫১০৩২, ০১৮৪২ ৫৫৩৩৫৮ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বৃদ্ধার খোঁজে বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে। উনাকে খুঁজে পেতে আমরা চেষ্টা চালাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us