• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪১:৫২ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

১২ মার্চ ২০২৬ রাত ০৮:৩৫:১৫

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কখনো রেলসেতুতে টিকটক, কখনো চলন্ত ট্রেনের সঙ্গে ফ্রেমবন্দি, আবার কখনো জীবনের ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার- এভাবেই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতু যেন হয়ে উঠেছে দর্শনার্থীদের ঝুঁকিপূর্ণ বিনোদনের জায়গা। সেই ঘাটিনা রেলসেতুতেই এবার সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫) এবং একই উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি (২৪)।

Ad
Ad

জানা গেছে, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দুই যুবক সেলফি তুলছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ফয়সাল কবির ঘটনাস্থলেই মারা যান। আহত আলফে সানিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

প্রতিবছর বসন্ত মৌসুমে শিমুল ফুলের সৌন্দর্য দেখতে ঘাটিনা রেলসেতু এলাকায় প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় থাকে। অনেকেই এখানে এসে টিকটক ভিডিও তৈরি করেন, আবার কেউ কেউ রেলসেতুর ওপর উঠে ছবি তোলেন। ট্রেন চলাচলের সময় অনেককে ঝুঁকি নিয়ে ট্রেনের পাশেই দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়।

গত বুধবার (১১ মার্চ) একই সেতুতে চলন্ত ট্রেন চলে এলে এক যুবক কোনোভাবে সেতুর পাশে সরে গিয়ে প্রাণে রক্ষা পান বলেও স্থানীয়রা জানান। এর একদিন পরই একই স্থানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হলো।

এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
১২ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:৫৩


Follow Us